আজ মায়েদের কৃতজ্ঞতা প্রকাশের দিন
দি নিউজ লায়ন; আজ মাতৃ দিবস। মে মাসের দ্বিতীয় রবিবার দিনটি এখানে মাদার্স ডে বা মাতৃ দিবস হিসেবে পালিত হয়। দিনটি পুরোটাই মায়েদের। মাকে তো আমরা সব সময় ভালোবাসি, শ্রদ্ধা করি। তবুও মানুষ মায়েদের জন্য একটি দিনের কথা ভেবেছে, যেদিনটি শুধুই মায়েদের। এই দিনটি মাকে বিশেষ করে মনে করার দিন, ভালবাসা, শ্রদ্ধা জানানোর দিন।
এই দিনটি আজও সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। মা-ইতো একমাত্র আমাদের নিঃশর্ত ভাবে ভালবাসেন, পরিবারকে মমতা দিয়ে গড়ে তোলেন, সংসারের জন্য স্বার্থত্য়াগ করেন। একেবারে ছোটবেলায় মা-ই তো সন্তানকে শিক্ষা দেন, আচার-আচরণ শেখান, মানুষ করে তোলেন। সেই কৃতজ্ঞতা প্রকাশের দিনও এটি। আর আমেরিকাতেই প্রথম এরকম একটি দিনের কথা ভাবা হয়েছিল।

Post a Comment